ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩

ধূমকেতু এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল এস্কুফ সিরাপ উদ্ধার

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০৯:৫৬, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:৫৬, ১৭ অক্টোবর ২০২৬

ধূমকেতু এক্সপ্রেসে পরিত্যক্ত ব্যাগ থেকে ৩০ বোতল এস্কুফ সিরাপ উদ্ধার

রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে মালিকবিহীন একটি স্কুলব্যাগ থেকে ৩০ বোতল কোডিন ফসফেট ও ট্রিপ্রোলিডিন হাইড্রোক্লোরাইডযুক্ত ‘এস্কুফ’ সিরাপ উদ্ধার করেছে রাজশাহী রেলওয়ে থানা পুলিশ। উদ্ধার করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৯০ হাজার টাকা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে হরিয়ান রেলওয়ে স্টেশনের পূর্ব পাশের আউটার অতিক্রম করার সময় চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগির পূর্ব পাশের করিডোর থেকে ব্যাগটি উদ্ধার করা হয়।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের দেওয়া ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, এসআই (নিরস্ত্র) মো. তৈয়ব আলী সঙ্গীয় ফোর্সসহ ট্রেনটিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় বগির করিডোরে একটি কালো রঙের স্কুলব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগটির চেইন খুলে তল্লাশি করা হলে ভেতরে পুরোনো লুঙ্গি দিয়ে পেঁচানো অবস্থায় ৩০ বোতল ‘এস্কুফ’ সিরাপ পাওয়া যায়।

পরে উদ্ধার করা সিরাপগুলো জব্দতালিকার মাধ্যমে জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৯০ হাজার টাকা।

এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা সিরাপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে ইনসিডেন্ট রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রেলপথে মাদক পরিবহন প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন