ঢাকা, রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২ কার্তিক ১৪৩৩

পারাবত এক্সপ্রেসে বিদেশি পর্যটকের ঝুঁকিপূর্ণ ভ্রমণ, নেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪:৩২, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৩৩, ১৭ অক্টোবর ২০২৬

পারাবত এক্সপ্রেসে বিদেশি পর্যটকের ঝুঁকিপূর্ণ ভ্রমণ, নেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

‎ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে (৭০৯ আপ) বিদেশি পর্যটককে সাধারণ যাত্রীদের মতো ঝুঁকি নিয়ে ইঞ্জিনে ভ্রমণ করতে দেখা গেছে।
‎
‎আজ ঢাকা থেকে লোকো-২৯২০ নিয়ে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা করে। সাধারণ যাত্রীদের মতোই গাদাগাদি করে ইঞ্জিনে ভ্রমণ করতে দেখা যায় বিদেশি পর্যটকদেরকে।
‎নিয়মবহির্ভূতভাবে ইঞ্জিনে যাত্রী পরিবহন রেলওয়ের আইনে সম্পূর্ণ নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না।
‎
‎এ সময় ট্রেনে-স্টেশনের প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা  আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোনো অপ্রীতিকর ঘটনা ও নিরাপত্তা বিঘ্নের আশঙ্কা করছেন সহযাত্রীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন