ঢাকা, বুধবার, ০৩ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

বাংলাদেশে সেমি হাইস্পিড ‘বন্দে ভারত’ ট্রেন রপ্তানি করবে ভারত

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ০৯:০৯, ৩ জুন ২০২৬ | আপডেট: ০৯:১০, ৩ জুন ২০২৬

বাংলাদেশে সেমি হাইস্পিড ‘বন্দে ভারত’ ট্রেন রপ্তানি করবে ভারত

বাংলাদেশে এবার সেমি হাইস্পিড ‘বন্দে ভারত’ ট্রেন সরবরাহ করবে ভারত। এ লক্ষ্যে ইতিমধ্যেই স্ট্যান্ডার্ড গেজের কোচ তৈরির প্রাথমিক কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম মূল্যে অত্যাধুনিক মানের এই ট্রেন রপ্তানি করা হবে বলে তারা উল্লেখ করেছেন।বাংলাদেশে সেমি-হাইস্পিড ‘বন্দে ভারত’ ট্রেন সরবরাহের উদ্যোগ নিয়েছে ভারত। এ জন্য স্ট্যান্ডার্ড গেজের কোচ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। কর্মকর্তাদের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক দামে আধুনিক প্রযুক্তিসম্পন্ন এই ট্রেন রপ্তানির পরিকল্পনা রয়েছে।


ভারতের রেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, বন্দে ভারত ট্রেন ক্রয়ের বিষয়ে ইতিমধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কাসহ কয়েকটি দেশের কর্মকর্তারা এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় প্রতিবেশী দেশগুলোর প্রতিনিধিদের বন্দে ভারতের স্ট্যান্ডার্ড গেজের কোচের নকশাও দেখানো হয়েছে। ভারতের অভ্যন্তরীণ বাজারে ট্রেনের চাহিদা প্রাথমিকভাবে কিছুটা মিটে গেলেই এই ট্রেন রপ্তানি শুরু করা হবে।

প্রসঙ্গত, বিশ্বের বেশিরভাগ রেল নেটওয়ার্ক স্ট্যান্ডার্ড গেজ লাইনের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। তবে ভারতের বর্তমান বন্দে ভারত ট্রেনগুলো ব্রড গেজে চলাচল করে। ব্রড গেজ মূলত দীর্ঘস্থায়ী, বেশি ভারী এবং অতিরিক্ত দূরত্বের যাত্রার জন্য উপযুক্ত লাইন।


অন্যদিকে, স্ট্যান্ডার্ড গেজের ওপর দিয়ে সাধারণত শহরাঞ্চলের মেট্রো এবং স্বল্প দূরত্বের হাইস্পিড ট্রেন চলাচল করে থাকে।এদিকে, ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারিং সংস্থা রাইটস জানিয়েছে, এই ট্রেনের ট্রায়াল বা পরীক্ষার জন্য একটি বিশেষ ট্র্যাক তৈরি করা হচ্ছে। একাধিক দেশে এই ট্রেন রপ্তানির পরিকল্পনা রয়েছে, যার ফলে আগামী দিনে বন্দে ভারতের প্রতি অন্যান্য দেশের আগ্রহ আরও বাড়বে।

অন্যদিকে, কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে হাইস্পিড ডিজেল রপ্তানির বিষয়ে তথ্য জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারতের নিজস্ব চাহিদা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে।রণধীর জয়সওয়াল বলেছেন, আমরা গত মার্চ মাসে বাংলাদেশে ২২ হাজার মেট্রিক টন হাইস্পিড ডিজেল সরবরাহ করেছি। এ ছাড়া গত মাসে শ্রীলঙ্কাকে ৩৮ হাজার মেট্রিক টন পেট্রোপণ্য দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন