ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

২৭ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে জয়ের খুনিদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে ট্রেন অবরোধ, বিক্ষোভ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১০:৫৮, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৯, ১২ অক্টোবর ২০২৬

টঙ্গীতে জয়ের খুনিদের গ্রেপ্তার-ফাঁসির দাবিতে ট্রেন অবরোধ, বিক্ষোভ

টঙ্গীতে রেললাইন সংলগ্ন স্থানে রফিকুল ইসলাম জয় খুনের ঘটনায় খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী স্টেশনসংলগ্ন রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে স্টেশনসংলগ্ন নোয়াগাঁও এলাকায় রেললাইনের পাশে সন্ত্রাসীরা রফিকুল ইসলাম জয়কে (২৩) নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় ঢাকা জিআরপি থানায় হত্যা মামলা হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন। মামলায় শনাক্ত আসামিদের মধ্যে দুইজন গ্রেপ্তার হয়েছে।

জয় হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসী ঢাকাগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি  টঙ্গী রেলক্রসিংয়ে এ অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুর আলম হোসেন কালের কণ্ঠকে বলেন, জয় হত্যা মামলায় শনাক্ত ৭ আসামির মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন