শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:১২, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১২, ১৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ সুবক্তগীন বগুড়ায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের শ্রমিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, বগুড়া রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সভাপতি শুকুর আলী, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুনির হোসেনসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় শ্রমিক নেতারা অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) মোঃ সুবক্তগীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর দায়িত্ব পালনের সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন। ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁদের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।