ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

স্থগিত হলো রেলমন্ত্রী শেখ রবিউল আলমের লালমনিরহাট সফর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:৩৪, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:৩৫, ১৪ নভেম্বর ২০২৬

স্থগিত হলো রেলমন্ত্রী শেখ রবিউল আলমের লালমনিরহাট সফর

রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমের পূর্বনির্ধারিত  শনিবারের লালমনিরহাট সফর স্থগিত করা হয়েছে। তবে কি কারনে স্থগিত করা হয়েছে সে বিষয়ে কোনো  তথ্য এখনো জানা  যায়নি। 

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের জারি করা পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী, আজ শনিবার  ১৪ নভেম্বর মন্ত্রী শেখ রবিউল আলম  লালমনিরহাট জেলা সফরের কথা ছিল। এ সফরে সৈয়দপুর বিমানবন্দর হয়ে লালমনিরহাটে পৌঁছানোর পর বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর।

এ ছাড়া লালমনিরহাট সড়ক বিভাগের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সেতু বিভাগের প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও নির্ধারিত ছিল। পূর্বনির্ধারিত এ সফর স্থগিত করা হয়েছে। ফলে মন্ত্রীর লালমনিরহাট বিভাগ পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নির্ধারিত মতবিনিময় সভা আপাতত হচ্ছে না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন