ঢাকা, রোববার, ১৫ নভেম্বর ২০২৬

৩০ কার্তিক ১৪৩৩

রেলওয়ে ডিজেল কারখানা ও ক্যারেজ শাখার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২২:৪৫, ১৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৫, ১৪ নভেম্বর ২০২৬

রেলওয়ে ডিজেল কারখানা ও ক্যারেজ শাখার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত।

বাংলাদেশ রেলওয়ে ডিজেল কারখানা ও বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ শাখার মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে ৪ রানে জয়লাভ করেছে ডিজেল কারখানা শাখা।

আজ শনিবার (১৪ নভেম্বর) আয়োজিত এ প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ইমরুল কায়েস পলাশ এবং কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাউল আলম ঝোলান।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কারখানা শাখার সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক মো. আরিফ এবং মহানগর শাখার সভাপতি মো. ফরিদসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

ম্যাচে প্রথমে ব্যাট করে ডিজেল কারখানা শাখা ১১৭ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ রেলওয়ে ক্যারেজ শাখা ১১৩ রান করতে সক্ষম হয়। ফলে ৪ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে ডিজেল কারখানা শাখা।

খেলাকে ঘিরে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ ধরনের আয়োজন রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন