ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৭ শাওয়াল ১৪৪৭

কমলাপুর স্টেশন পরিদর্শনে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যাত্রীদের মতামত নিলেন।

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৩:০৫, ১৬ মার্চ ২০২৬

কমলাপুর স্টেশন পরিদর্শনে স্পেশাল ম্যাজিস্ট্রেট, যাত্রীদের মতামত নিলেন।

কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যাত্রীদের মতামত নিলেন
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন-এ যাত্রীসেবার মান ও সম্ভাব্য ভোগান্তি সরেজমিনে দেখতে পরিদর্শনে যান স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) মহিদুর রহমান। সোমবার (সকাল ১০টা) তিনি স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনের অংশ হিসেবে স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। এ সময় যাত্রীরা টিকিট ব্যবস্থা, প্লাটফর্মের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক যাত্রীসেবার বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রায় বাড়তি চাপ সৃষ্টি হতে পারে উল্লেখ করে ম্যাজিস্ট্রেট যাত্রীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে তার সঙ্গে রেলওয়ে পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা স্টেশনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং যাত্রীদের নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
ঈদকে সামনে রেখে যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন