ঢাকা, সোমবার, ০১ জুন ২০২৬

১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৪ জ্বিলহজ্জ ১৪৪৭

দীর্ঘ ৪৮ বছর আগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায় থেকে অবশেষে মুক্ত হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. মফিজুল

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৮, ৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৯, ৯ এপ্রিল ২০২৬

দীর্ঘ ৪৮ বছর আগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায় থেকে অবশেষে মুক্ত হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. মফিজুল

দীর্ঘ ৪৮ বছর আগে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের দায় থেকে অবশেষে মুক্ত হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বাসিন্দা মো. মফিজুল ইসলাম (৬০)। নিজের ভুলের অনুশোচনা থেকে তিনি রেলওয়ের পাওনা হিসেবে ২০ হাজার টাকা জমা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা যায়, ১৯৭০-এর দশকের শেষদিকে জীবিকার তাগিদে ব্যবসা শুরু করেন মফিজুল ইসলাম। সে সময় যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না থাকায় তিনি শ্রীপুর থেকে উৎপাদিত কাঁঠাল ট্রেনের ছাদে করে ঢাকায় নিয়ে গিয়ে বিক্রি করতেন। ওই সময় নিয়মিত ট্রেনে যাতায়াত করলেও বেশিরভাগ ক্ষেত্রেই তিনি টিকিট কাটতেন না। পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে স্বল্প পরিমাণ টাকা দিতেন, যা সরকারি কোষাগারে জমা হতো না।

মফিজুল ইসলাম বলেন, প্রায় ২ থেকে ৩ বছর তিনি এভাবে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করেছেন। বিষয়টি দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে কষ্ট দিচ্ছিল। তিনি মনে করেন, এতে রেলওয়ে কর্তৃপক্ষ তার কাছ থেকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। নিজের বিবেকের তাড়নায় তিনি সেই দায় পরিশোধের সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, অনেকদিন ধরেই মনে হচ্ছিল, এই টাকাটা আমার পরিশোধ করা উচিত। আমি বিবেকের কাছে দায়বদ্ধ ছিলাম। কিন্তু কত টাকা পরিশোধ করব, তা বুঝতে পারছিলাম না। পরে নিজে হিসাব করে ধারণা করি, প্রায় ২০ হাজার টাকার মতো হবে। তাই সেই পরিমাণ টাকা জমা দিয়েছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন