ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৯ ভাদ্র ১৪৩৩

কমলাপুরে লাইনচ্যুত ট্রেনের মালামাল লুট ঠেকাল আনসার

প্রকাশ: ১৮:৩১, ২৪ আগস্ট ২০২৬

কমলাপুরে লাইনচ্যুত ট্রেনের মালামাল লুট ঠেকাল আনসার

রাজধানীর কমলাপুরে লাইনচ্যুত নারায়ণগঞ্জ এক্সপ্রেস ট্রেনের মালামাল লুটের চেষ্টা ঠেকিয়ে সরকারি সম্পদ রক্ষা করেছেন আনসার সদস্যরা।

রাত ১২টা ১০ মিনিটের দিকে কমলাপুর নিরাপত্তা চৌকির অদূরে ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। একপর্যায়ে একদল দুষ্কৃতকারী ট্রেনের মালামাল লুটের চেষ্টা করে।

এ সময় ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। মতিঝিল থানার কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির পিসি মো. আব্দুল হান্নানের নেতৃত্বে আনসার সদস্যরা লুটপাটের চেষ্টা প্রতিহত করেন।

আনসার সদস্যদের তৎপরতায় ট্রেনের মালামাল ও রাষ্ট্রীয় সম্পদ লুটের হাত থেকে রক্ষা পায়। একই সঙ্গে দুর্ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়।

সংকটময় পরিস্থিতিতে দায়িত্বশীল ভূমিকা রাখায় আনসার সদস্যদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের এ তৎপরতাকে সরকারি সম্পদ রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বশীলতার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন