ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

৯ ভাদ্র ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

প্রকাশ: ১৬:১৩, ২৪ আগস্ট ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্রেনের ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সি অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার মহাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়েছে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ সদর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ দুর্ঘটনার কারণ ও নিহত নারীর পরিচয় শনাক্ত করতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন