ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, ৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০:০৮, ২৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২০:০৮, ২৪ আগস্ট ২০২৬

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের বিশেষ অভিযান, ৪ জনের কারাদণ্ড

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চুরি, ছিনতাই ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

পুলিশ জানায়, গত ২২ আগস্ট ২০২৬ তারিখে প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মেহেদী হাসান (২৫), নাজমুল হক (১৮), বুলবুল মিয়া (২৮) ও মাহমুদুল হাসান (৩৭)কে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাদের বিরুদ্ধে চুরি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানায়, মোবাইল ফোন, ট্রেনের এসির আউটডোর কভার এবং সিগন্যালের ঘুঁটি ঘরের দরজা চুরির অপরাধে তাদের এ দণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলওয়ে স্টেশন ও এর আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন