ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১ কার্তিক ১৪৩৩

রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশ: ১৫:০৫, ২৪ আগস্ট ২০২৬

রেল শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

অর্থজারি মামলায় বাংলাদেশ রেলওয়ের (পূর্ব)ক্লেইম ইন্সপেক্টর 
সিসিএম দপ্তরের কর্মকর্তা  ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, বগুড়া সিনিয়র সিভিল জজ আদালত (সদর) গত ৯ জুলাই অর্থজারি মোকদ্দমা নং-৩/২৪-এর আওতায় তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করেন। গত ২৩ আগস্ট ওই পরোয়ানার অনলাইন কপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানায় পৌঁছেছে।

মামলার নথি অনুযায়ী, মমিনুল ইসলাম মামুন, পিতা নূরুল ইসলাম, অর্থজারি মোকদ্দমা নং-৩/২৪ (টাকা ডিগ্রি জারি), বগুড়া সদর-এর ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি বর্তমানে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল, চট্টগ্রামের সিআরবিতে চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) দপ্তরে কর্মরত আছেন। 

এদিকে আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাসংক্রান্ত পিসিপিআর তথ্য গত ২৩ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওয়ারেন্ট অফিসার এএসআই সোহেল রেল নিউজকে বলেন, “গত ২৩ আগস্ট ওয়ারেন্টের কপি অনলাইনে আমরা পেয়েছি। আজ-কালের মধ্যে মূল কপি আমাদের হাতে পৌঁছাবে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হবে।”

তবে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে মো. মমিনুল ইসলাম মামুনের বক্তব্য জানতে চাইলে তিনি রেল নিউজকে বলেন, “এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই।”

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন