ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

জয়দেবপুরে রেলক্রসিংয়ের ঘন্টিঘর থেকে লোহার দরজা চুরি, আটক ২

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৬:১৮, ২৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৯, ২৩ আগস্ট ২০২৬

জয়দেবপুরে রেলক্রসিংয়ের ঘন্টিঘর থেকে লোহার দরজা চুরি, আটক ২

গাজীপুরের জয়দেবপুর স্টেশনস্থ ভুরুলিয়া রেলক্রসিংয়ের ঘন্টিঘর থেকে লোহার দরজা খুলে নিয়ে যাওয়ার সময় দুই চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ভুরুলিয়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—মাহমুদুল হাসান মাসুম (৩৭) ও বুলবুল (২৮)। তারা গাজীপুর মহানগরের সদর থানার ভুরুলিয়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, ভুরুলিয়া রেলক্রসিংয়ের ঘন্টিঘর থেকে লোহার দরজা খুলে অটোরিকশাযোগে নিয়ে যাচ্ছিলেন আটক দুজন। এ সময় কর্তব্যরত গেটম্যান মো. আনোয়ার হোসেন বিষয়টি দেখতে পান। পরে স্থানীয় জনতার সহায়তায় তাদের হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ফাঁড়িতে নিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজনই লোহার দরজা চুরির বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ আরও জানায়, আটক মাহমুদুল হাসান মাসুমের বিরুদ্ধে দুটি এবং বুলবুলের বিরুদ্ধে একটি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে জেলার রেলওয়ে পুলিশ জানায়, রেলওয়ের সম্পদ চুরি ও নাশকতা প্রতিরোধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন