ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

সিরাজগঞ্জ জামতৈল রেলস্টেশনে ছিনতাইকারীর দৌরাত্ম্য, বছরে ৫০-৬০ ঘটনার আশঙ্কা! শনাক্ত হলেও ধরাছোঁয়ার বাইরে

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:১৮, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:১৯, ২৩ অক্টোবর ২০২৬

সিরাজগঞ্জ জামতৈল রেলস্টেশনে ছিনতাইকারীর দৌরাত্ম্য, বছরে ৫০-৬০ ঘটনার আশঙ্কা! শনাক্ত হলেও ধরাছোঁয়ার বাইরে

সিরাজগঞ্জের জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে এক নারী যাত্রীর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে গেছেন এক ব্যক্তি। ব্যাগে স্মার্টফোন, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২২ হাজার ৩০০ টাকার জিনিসপত্র ছিল। এ ঘটনায় ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বর্ণা আক্তার (২৬) টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে দিনাজপুরে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার জন্য ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে ওঠেন। ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশনে পৌঁছে ছেড়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাঁর ব্যাগ টান দিয়ে নিয়ে পালিয়ে যান। ব্যাগে একটি ওয়ালটন স্মার্টফোন, নগদ পাঁচ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিল। সব মিলিয়ে প্রায় ২২ হাজার ৩০০ টাকার মালামাল খোয়া যায়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বৃহস্পতিবার বলেন, “আমরা ছিনতাইকারীকে শনাক্ত করেছি। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে আপাতত তার নাম প্রকাশ করছি না।”

এদিকে, জামতৈল রেলওয়ে স্টেশনে চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। গত ছয় মাস থেকে এক বছরের মধ্যে স্টেশনটিতে কতটি চুরি বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে স্টেশন ইনচার্জের আনুমানিক হিসাব অনুযায়ী, এ সময়ে ৫০ থেকে ৬০টির বেশি চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন