শিরোনাম
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ
প্রকাশ: ১৩:৫২, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৩, ২৪ অক্টোবর ২০২৬
কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।
উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালানোর সময় ট্রেনের একটি বগির ওপর থেকে দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. কাদের (২৭) ও মিনহাজ (২০)। এ সময় স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভৈরব রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।