শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৫৮, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৮, ২৪ অক্টোবর ২০২৬
আজ ২৪ অক্টোবর ২০২৬ তারিখে চাঁদপুর হতে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী *৭৩০ ডাউন মেঘনা এক্সপ্রেস* ট্রেনের ছাদে অবৈধভাবে ভ্রমণের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম চৌকির সিআই *আরএনবি এয়াসিন উল্লাহ* এর নেতৃত্বে এসআই সোলাইমান, এসআই শওকত সহ আরএনবি'র একটি টিম এ অভিযান পরিচালনা করে। পরে টিসি কর্তৃক তাদের কাছ থেকে জরিমানাসহ মোট *২৩৪০ টাকা* আদায় করা হয়।
প্রথমবারের মতো সতর্ক করে ভবিষ্যতে ছাদে অবৈধভাবে ভ্রমণ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।