ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

লালমনি এক্সপ্রেসে যাত্রীর মোবাইল ছিনতাই, আরএনবির হাতে আটক ৩

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:০৬, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:০৬, ২৩ অক্টোবর ২০২৬

লালমনি এক্সপ্রেসে যাত্রীর মোবাইল ছিনতাই, আরএনবির হাতে আটক ৩

ঢাকাগামী আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জয়দেবপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনটিতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এক যাত্রীর মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করেন তিন ব্যক্তি। এ সময় ট্রেনের বগির দরজার কাছে তাদের আটক করেন আরএনবি সদস্যরা।

পরে আরএনবির নায়েক জনার শফিকুল ইসলাম আটক তিনজনকে ট্রেনে দায়িত্ব পালনরত পুলিশের টিজি পার্টির ইনচার্জের কাছে হস্তান্তর করেন।

এ ঘটনায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন