ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

৯ কার্তিক ১৪৩৩

রাবি রেল স্টেশনে শনিবার থেকে থামবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:১১, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১২, ২৩ অক্টোবর ২০২৬

রাবি রেল স্টেশনে শনিবার থেকে থামবে তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেল স্টেশনে আগামীকাল শনিবার (২৪ অক্টোবর) থেকে যাত্রাবিরতি করবে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। ট্রেন দুটি হলো ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস।

শুক্রবার (২৩ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট (পশ্চিম) স্বাক্ষরিত একই তারিখের এক পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি জানানো হয়েছে।

ট্রেন দুটির যাত্রাবিরতির ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন