শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৩২, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৩২, ২২ অক্টোবর ২০২৬
সিলেট থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কালনী এক্সপ্রেস থেকে পরপর দুই দিনে বৈদ্যুতিক কাপলার চুরির ঘটনা ঘটেছে।
রেল সূত্রে জানা যায়, *৬৭০৪ ও ১২১৩ নম্বর কোচের মধ্যবর্তী স্থান* থেকে গত *২০ অক্টোবর ও ২২ অক্টোবর ২০২৬* তারিখে *৭৭৪ ডাউন কালনী এক্সপ্রেস* চলাচলের সময় এ চুরির ঘটনা ঘটে।
ট্রেনটি টঙ্গী স্টেশন অতিক্রম করার সময় আনুমানিক দুপুর ১টার দিকে চলন্ত অবস্থায় দুষ্কৃতিকারীরা প্রায় *এক লক্ষাধিক টাকা মূল্যের ইলেকট্রিক্যাল কাপলার* খুলে নিয়ে যায়।
এ ঘটনায় কোচে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একইসঙ্গে ট্রেনে দায়িত্বরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, শুধু কালনী এক্সপ্রেস নয়, সিলেট-চট্টগ্রাম রুটেও একই কায়দায় চুরি বাড়ছে। রাতের বেলায় শায়েস্তাগঞ্জ থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এবং চট্টগ্রাম থেকে সিলেট আসার পথে আখাউড়ার পর থেকে কুলাউড়া স্টেশনের আগ পর্যন্ত অংশে চলন্ত ট্রেনের ছাদে উঠে এসি কোচের মূল্যবান যন্ত্রপাতি কেটে ও ভেঙে চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীরা।
এছাড়া বিভিন্ন কোচ থেকে শত শত ৯ ইঞ্চি ফ্যান চুরির ঘটনাও ঘটছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। টঙ্গী থেকে ঢাকা এবং আখাউড়া থেকে কুলাউড়া পর্যন্ত এই দুই রুটে নিরাপত্তা জোরদার না করা হলে রেলের বিদ্যুৎ বিভাগের কোটি টাকার সরকারি সম্পদ রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।