ঢাকা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

আখাউড়ায় রেলের সিগন্যালের যন্ত্রাংশ চুরির সময় যুবক আটক

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:১৪, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ০০:১৫, ২৩ অক্টোবর ২০২৬

আখাউড়ায় রেলের সিগন্যালের যন্ত্রাংশ চুরির সময় যুবক আটক

‎ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিংয়ের মূল্যবান যন্ত্রপাতি চুরির সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
‎
‎আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার আখাউড়া-আজমপুর সেকশনের *T-04 লেভেল ক্রসিং গেট* এলাকা থেকে তাকে আটক করা হয়। আরএনবি সূত্রে জানা যায়, আটককৃত যুবকের কাছ থেকে রেলের সিগন্যাল সিস্টেমের গুরুত্বপূর্ণ *WAGO টার্মিনাল এবং JB / লোকেশন বক্সের অভ্যন্তরীণ বিভিন্ন যন্ত্রাংশ* উদ্ধার করা হয়েছে।
‎
‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে দীর্ঘদিন ধরে এই রুটে রেলের সিগন্যাল ইকুইপমেন্ট চুরির সঙ্গে জড়িত। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা।
‎
‎এ বিষয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে আরএনবি আখাউড়া।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন