ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

২৯ কার্তিক ১৪৩৩

রেলপথের নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত মোটর ট্রলিতে জিআরপি-আরএনবির বিশেষ রাত্রীকালীন টহল

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:০৩, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০৩, ১৩ নভেম্বর ২০২৬

রেলপথের নিরাপত্তায় চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত মোটর ট্রলিতে জিআরপি-আরএনবির বিশেষ রাত্রীকালীন টহল

রেলপথ ও রেলওয়ের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত মোটর ট্রলিযোগে বিশেষ রাত্রীকালীন টহল পরিচালনা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাতে যৌথভাবে এ বিশেষ টহল পরিচালনা করা হয়। টহলের অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ফেনী পর্যন্ত রেলপথের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

রেলপথে যেকোনো ধরনের নাশকতা, চুরি, ছিনতাই ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রেলওয়ের নিরাপত্তা জোরদারে জিআরপি ও আরএনবির এমন যৌথ টহল কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন