শিরোনাম
মোঃ মোতাহার হোসেন সরকার, স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪:২৫, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৫, ১৩ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-১ শাখা থেকে এ সংক্রান্ত দপ্তরাদেশ জারি করা হয়।
দপ্তরাদেশে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বদলির আদেশ অনুযায়ী, চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী-১ (চ.দা.) আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইনকে প্রেষণে নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) হিসেবে ‘কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-রোড সেতু নির্মাণ’ শীর্ষক প্রকল্পে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি) পদের দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে, চট্টগ্রামের ট্র্যাক সাপ্লাই অফিসার (পূর্ব) মোঃ আহসান উদ্দিনকে প্রেষণে নির্বাহী প্রকৌশলী (প্রকল্প) হিসেবে চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর প্রকল্পে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি) মোহাম্মদ মুরসালীন রহমানকে বিভাগীয় প্রকৌশলী-১, চট্টগ্রাম (চ.দা.) হিসেবে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের উপপরিচালক (পার্সোনেল-১) জান্নাতুল ফেরদৌস জিসা স্বাক্ষরিত দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।