শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ০০:২০, ১৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ০০:২১, ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের ১৫ আপ মহানন্দা এক্সপ্রেস ট্রেন চলাকালে হঠাৎ পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এতে অল্পের জন্য শারীরিক ক্ষতির হাত থেকে রক্ষা পান ট্রেনের দায়িত্বে থাকা দুই চালক।
গত ১৩ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টা ৫৩ মিনিটে বারোবাজার ও মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ৮৩/৬-৮ কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ট্রেনটির পাওয়ার কার নম্বর ছিল ৬১০৯। দায়িত্বে ছিলেন এলএম শামীম কবীর ও এএলএম মাসুদ খাকী।
চলন্ত ট্রেনে এভাবে পাথর নিক্ষেপের ঘটনা যাত্রী ও রেলকর্মীদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।
সৌভাগ্যক্রমে তাঁরা শারীরিকভাবে অক্ষত থাকলেও এ ধরনের ঘটনা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।