ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬

৮ ভাদ্র ১৪৩৩

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

প্রকাশ: ১২:৪৯, ২৩ আগস্ট ২০২৬

কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধ নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অমর দাস (৫০) নামে এক শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ছাপড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অমর দাস সুনামগঞ্জ জেলার শালনা থানার আঙ্গুরিয়া গ্রামের হরিধন দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের নিয়ে জীবিকার তাগিদে কালিয়াকৈরে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে অমর দাস ছাপড়া মসজিদ এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন