ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৩ ভাদ্র ১৪৩৩

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনে পাথর নিক্ষেপ, আটক ১

প্রকাশ: ১৩:৩০, ২৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:৩১, ২৮ আগস্ট ২০২৬

উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনে পাথর নিক্ষেপ, আটক ১

চট্টগ্রামের কদমতলী কেবিনের সামনে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপের ঘটনায় এক দুষ্কৃতিকারীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে কদমতলী কেবিনের সামনে ৯ নম্বর লাইনে উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিন নম্বর ২৬০২ শান্টিং করার সময় কয়েকজন দুষ্কৃতিকারী ইঞ্জিন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

ঘটনার খবর পেয়ে কর্তব্যরত আরএনবি সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। সিআই, আরএনবির নেতৃত্বে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে একজন দুষ্কৃতিকারীকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এজাহারসহ নিকটস্থ চট্টগ্রাম জিআরপি থানায় সোপর্দ করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষের ভাষ্য, চলন্ত বা শান্টিংরত ট্রেনের ইঞ্জিনে পাথর নিক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের ঘটনায় ট্রেনের চালক, রেলকর্মী ও যাত্রীদের নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন