ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে কিশোরের মৃ*ত্যু

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৪১, ২৬ নভেম্বর ২০২৬

ট্রেনের ছাদে ভ্রমণ, রেলব্রিজে ধাক্কা লেগে কিশোরের মৃ*ত্যু

নিহত রিশাদ খুলনা জেলার বটিয়াঘাটা থানার বাসিন্দা। সে তার বন্ধু ইয়াসিনের (১৩) সঙ্গে ট্রেনে ও বিভিন্ন রেলস্টেশনে বাদাম-বুট বিক্রি করত।
‎
‎রিশাদের বন্ধু ইয়াসিন জানায়, বৃহস্পতিবার সকালে বাদাম-বুট সংগ্রহের উদ্দেশ্যে তারা মধুমতী এক্সপ্রেস ট্রেনে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় তারা ট্রেনের ছাদে অবস্থান করছিল। ট্রেনটি কালীকাপুর রেলব্রিজ অতিক্রম করার সময় রিশাদ সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল ১১টার দিকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

‎পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সিফাত জান্নাত জানান, বেলা ১১টার দিকে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় রিশাদ নামের এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন