শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৩:৪৬, ২৫ নভেম্বর ২০২৬
রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ রেল সেকশনে বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিদর্শক (জিআইবিআর) আহমেদ মাহবুব চৌধুরী।
বুধবার (২৫ নভেম্বর ২০২৬) সকালে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে এ পরিদর্শন কার্যক্রম শুরু করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মাহবুবুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও সংশ্লিষ্ট পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শন কার্যক্রমের মাধ্যমে রেল সেকশনের সার্বিক অবস্থা, পরিচালনাগত কার্যক্রম এবং রেলসেবার মান পর্যালোচনা করা হচ্ছে। পাশাপাশি রেলপথের নিরাপত্তা, ট্রেন চলাচলের স্বাভাবিকতা ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বাংলাদেশ রেলওয়ের নিরাপদ, নিরবচ্ছিন্ন ও মানসম্মত রেলসেবা নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিত বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।