ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

১২ অগ্রাহায়ণ ১৪৩৩

যাত্রী নিরাপত্তা ও রেললাইনের সুরক্ষায় বিশেষ সভা, জোরদারের সিদ্ধান্ত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫:১৩, ২৬ নভেম্বর ২০২৬

যাত্রী নিরাপত্তা ও রেললাইনের সুরক্ষায় বিশেষ সভা, জোরদারের সিদ্ধান্ত

যাত্রী নিরাপত্তা নিশ্চিত করা এবং বাংলাদেশ রেলওয়ের সংবেদনশীল স্থাপনা ও রেললাইনের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি। সভায় সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রেলওয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলওয়ের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা সুরক্ষিত রাখা এবং রেললাইনের নিরাপত্তা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া রেলওয়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে প্রয়োজনীয় করণীয় নিয়ে সভায় আলোচনা করা হয়।

রেলওয়ের যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন