শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৫:২৭, ৪ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:২৮, ৪ জুলাই ২০২৬
গত বছরের ডিসেম্বর মাসে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব ফাহিমুল ইসলাম শ্রীমঙ্গলের লাউয়াছড়া রেলগেট (২৯৪/৩-৪, ই-৭৫) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি দীর্ঘ সময় দায়িত্বপ্রাপ্ত কোনো গেটম্যানকে উপস্থিত অবস্থায় পাননি।
এছাড়া বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে টিএলআর (অস্থায়ী শ্রমিক) ওয়াসিম আহমেদকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং ভবিষ্যতে তাকে কোনো রেলগেটে দায়িত্ব না দেওয়ার নির্দেশনা প্রদান করেন। অভিযোগ উঠেছে, রেল সচিব মহোদয়ের ওই নির্দেশনার পরও শ্রীমঙ্গল সেকশনের পিডব্লিউআই সাইফুল্লাহ রিয়াদ কাগজে-কলমে গেট পরিবর্তনের মাধ্যমে টি-৭০ (২৮৮/৩-৪)-এ ওয়াসিম আহমেদের পরিবর্তে তার ছেলে মো. আশফাক আহমেদ রিয়াদের নাম হাজিরা সিটে অন্তর্ভুক্ত করেন।
তবে স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাস্তবে দায়িত্ব পালন করছেন ওয়াসিম আহমেদই; অর্থাৎ হাজিরা ও বিল করা হচ্ছে ছেলের নামে, কিন্তু দায়িত্ব পালন করছেন বাবা। অভিযোগকারীদের দাবি, এভাবে মাননীয় রেল সচিব মহোদয়ের নির্দেশনা উপেক্ষা করে কৌশলে অভিযুক্তকে দায়িত্ব দেয়ার পিছনে রয়েছে আর্থিক লেনদেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করলেই বাস্তব ঘটনা বের হয়ে আসবে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে একাধিক বার কল দেওয়া হলেও শ্রীমঙ্গল সেকশনের পিডব্লিউআই সাইফুল্লাহ রিয়াদ কল রিসিভ করেনি।