ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

বদলি আদেশ স্থগিত, আগের কর্মস্থলেই থাকছেন দুই রেল কর্মকর্তা

স্টাফ রিপোর্টার | রেল নিউজ

প্রকাশ: ১৪:৪৭, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৪৭, ১৮ আগস্ট ২০২৬

বদলি আদেশ স্থগিত, আগের কর্মস্থলেই থাকছেন দুই রেল কর্মকর্তা

প্রশাসনিক স্বার্থে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের দুই কর্মচারীর বদলি ও পদায়নের জন্য গত ১২ আগস্ট জারিঝ করা দপ্তরাদেশটি অনিবার্য কারণবশত আপাতত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিআরবি, চট্টগ্রামে প্রধান সংস্থাপন কর্মকর্তা (পূর্ব)-এর কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

১২ আগস্টের আদেশ অনুযায়ী, প্রধান সহকারী এ বি এম আরিফুর রহমান চৌধুরীকে ডিইওর , চট্টগ্রাম অধীনে থেকে প্রধান সহকারী হিসেবে সিইও (পূর্ব) , সিআরবি, চট্টগ্রামে অধীনে এবং প্রধান সহকারী মো. ইসতিয়াক আহমেদকে সিসিএম (পূর্ব) সিআরবি অধীনে থেকে প্রধান সহকারী হিসেবে ডিইও , চট্টগ্রামে অধীনে বদলি করা হয়েছিল।

দুই কর্মচারীর ১৮ আগস্ট নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল। তবে ১৭ আগস্ট জারি করা নতুন আদেশে অনিবার্য কারণবশত ১২ আগস্টের ওই বদলি আদেশটি আপাতত স্থগিত করা হয়েছে। স্থগিত  আদেশ করেন মো:আবুল কালাম
পিডি/কালুরঘাট 
জি এম (ভারপ্রাপ্ত) পূর্ব।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন