ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

পূর্বাঞ্চলের জিএম এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার!!

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫৯, ৯ এপ্রিল ২০২৬

পূর্বাঞ্চলের জিএম এর বিরুদ্ধে  উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার!!

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) সুবক্তগীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি একটি অনিবন্ধিত অনলাইনের ফেসবুক পেইজে অভিযোগ করা হয়, রেলওয়ের বিভিন্ন দপ্তরের টেন্ডার ইমারজেন্সি দেখিয়ে পছন্দের ঠিকাদারদের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করা হচ্ছে এবং প্রকৃত ঠিকাদারদের দরপত্রে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। এর পিছনে রয়েছেন পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার (জিএম) সুবক্তগীন।
রেলওয়ে সূত্র থেকে জানা যায়, টেন্ডার প্রক্রিয়া জেনারেল ম্যানেজারের হাতে নয়। বিভাগীয় প্রধান থেকে শুরু করে সংশ্লিষ্ট ডিভিশনের কর্মকর্তারা টেন্ডার আহ্বান, মূল্যায়ন ও কার্যক্রম সম্পন্ন করেন। এর উপরে আর কেউ সরাসরি টেন্ডার পরিচালনা করেন না।
এই নিউজের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জিএম সুবক্তগীন বলেন, একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে রেলওয়ের পূর্বাঞ্চলের উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট করার জন্য নানা ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি সংশ্লিষ্ট সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা থেকে বিরত থাকা উচিত।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন