শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৩, ২১ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট এম আর মঞ্জু। গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সভায় পূর্ববর্তী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই কমিটিতে অ্যাডভোকেট এম আর মঞ্জুর অন্তর্ভুক্তি রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস। সভায় সভাপতিত্ব করেন শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নাসিম।
সভায় সর্বসম্মতিক্রমে পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমান উল্লাহ আমান, এমপি এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক জনাব শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রমিকবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগের সভাপতি জনাব এ এম নাজিম উদ্দিন, সংসদ সদস্য জনাব সাঈদ আল নোমান, শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আনোয়ার হোসেন, চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জনাব কাজী শেখ নুরুল্লাহ বাহারসহ কেন্দ্রীয় পর্যায়ের বিশিষ্ট শ্রমিক নেতৃবৃন্দ। শ্রমিক ও কর্মচারী দলের সাধারন সম্পাদক
রেলওয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অ্যাডভোকেট এম আর মঞ্জুর এই অন্তর্ভুক্তিকে জাতীয় পর্যায়ে রেলওয়ে শ্রমিক-কর্মচারীদের
কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শ্রমিক ও কর্মচারী দলের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে নবগঠিত কমিটির আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।