ঢাকা, রোববার, ২২ নভেম্বর ২০২৬

৭ অগ্রাহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় নেতৃত্বে রেল শ্রমিক দলের প্রতিনিধিত্ব, ষোলশহর শাখার অভিনন্দন বার্তা।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ২১:৫০, ২১ নভেম্বর ২০২৬

কেন্দ্রীয় নেতৃত্বে রেল শ্রমিক দলের প্রতিনিধিত্ব, ষোলশহর শাখার অভিনন্দন বার্তা।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। তাঁদের এ অর্জনে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানিয়েছে রেলওয়ে শ্রমিক দল ষোলশহর শাখা।

শাখাটির পক্ষ থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানানো হয়। বার্তায় বলা হয়, জাতীয় পর্যায়ের শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে রেলওয়ে শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের অন্তর্ভুক্তি রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের জন্য আনন্দের ও গর্বের বিষয়।

রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের অধিকার আদায় এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তাঁদের এ অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতাকর্মীরা।

অভিনন্দন বার্তায় শুভেচ্ছান্তে স্বাক্ষর করেন রেল শ্রমিক দল ষোলশহর শাখার সম্পাদক মোঃ মনছুর আলম। তিনি নবনির্বাচিত দুই নেতার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন