শিরোনাম
প্রকাশ: ১৬:২৩, ৮ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রীদের জন্য বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা চালু করা হয়েছে। আজ এ কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদসহ রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
যাত্রীদের নিরাপদ ও বিশুদ্ধ পানির সুবিধা নিশ্চিত করতে মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীরা বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি পান করার সুযোগ পাবেন।
রেলওয়ের যাত্রীসেবার মানোন্নয়ন ও যাত্রীবান্ধব পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।