ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

ভৈরব–মেঘনা রেলওয়ে ব্রিজে জরুরি মেরামত কাজ চলছে

ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ সংবাদদাতা :

প্রকাশ: ১৪:৫৩, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ১৫:৪৮, ১৮ আগস্ট ২০২৬

ভৈরব–মেঘনা রেলওয়ে ব্রিজে জরুরি মেরামত কাজ চলছে

কিশোরগঞ্জের ভৈরব–আখাউড়া রেলপথের গুরুত্বপূর্ণ ভৈরব–মেঘনা রেলওয়ে ব্রিজ এলাকায় জরুরি মেরামত কাজ চলছে। রেলপথের নিরাপত্তা ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে স্লিপার পরিবর্তন ও রেল পুলিং ব্যাকের কাজ করা হচ্ছে।
মেরামত কাজের নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ট্র্যাক) এবং ঢাকা বিভাগীয় প্রকৌশলী (২)  আহসান হাবীব  এর তত্বাবধান ও দিকনির্দেশনায়।উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী জনাব জুলহাস মাহমুদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং উপ-সহকারী প্রকৌশলী জনাব রিপনের সার্বিক তদারকিতে প্রকৌশল বিভাগের কর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছেন।
রাত গভীর হলেও গুরুত্বপূর্ণ এই রেলপথকে নিরাপদ ও সচল রাখতে কর্মীদের কাজ থেমে নেই। রাত ৯টা ৩০ মিনিটেও ভৈরব–মেঘনা রেলওয়ে ব্রিজ এলাকায় মেরামত কার্যক্রম চলমান রয়েছে।
রেলওয়ে প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা জানান, রেলপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ নিয়মিতভাবে করা হচ্ছে।
রাত যত গভীরই হোক, দেশের রেলপথ নিরাপদ ও সচল রাখার দায়িত্বে তাঁদের পরিশ্রম থেমে থাকবে না—এমন প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্ট কর্মীরা।
তাঁদের শ্রম, যাত্রীদের নিরাপদ যাত্রা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন