ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

মেট্রো স্টেশন থেকে ইয়াবাসহ যাত্রী আটক

প্রকাশ: ০০:১০, ১৮ আগস্ট ২০২৬

মেট্রো স্টেশন থেকে ইয়াবাসহ যাত্রী আটক

রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রো স্টেশন থেকে এক হাজার ৭০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামাল মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে এমআরটি পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহ হওয়ায় জামালকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছে বিপুল সংখ্যক ইয়াবা পাওয়ায় তাকে আটক করা হয়।

 

এমআরটি কন্ট্রোল রুমের দায়িত্বরত ডিউটি অফিসার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, জামাল মোল্লাকে মেট্রো স্টেশনের গেট থেকে এক হাজার ৭০২ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন