ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

ঢাকা রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযান, দুইজনের কারাদণ্ড

প্রকাশ: ০০:৩৭, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০০:৩৮, ১৮ আগস্ট ২০২৬

ঢাকা রেলওয়ে স্টেশনে পুলিশের অভিযান, দুইজনের কারাদণ্ড

ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও অজ্ঞান পার্টির সদস্য হিসেবে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হলে দুইজনকে কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে থানা পুলিশ স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হালিম হাওলাদার (৫০), মো. আকাশ (২৩) ও মোরসালিন (৩০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাদের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট চুরির অপরাধে হালিম হাওলাদারকে ছয় মাসের এবং মো. আকাশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর আসামি মোরসালিনকে খালাস দেওয়া হয়। ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, স্টেশন এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন