ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

২৭ শ্রাবণ ১৪৩৩

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৮:০৪, ১০ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:১৪, ১০ আগস্ট ২০২৬

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘অভিযাত্রী কমিউটার’ নামের এক জোড়া নতুন ট্রেন।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৩:৩০ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) ফিটা কেটে ও সবুজ পতাকা নেড়ে এই ট্রেনের শুভ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের উর্ধ্বোতন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী ট্রেনের যাত্রী হিসেবে গোপালগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনের মধ্যে পর্যাপ্ত কোচ ও লোকোমোটিভের সীমাবদ্ধতা সত্ত্বেও দক্ষ সম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে এই সার্ভিসটি চালু করা হলো। এই ট্রেনের ফলে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা প্রতিদিন ঢাকায় এসে কাজ সেরে ঘরে ফিরতে পারবেন। একই সাথে স্থানীয় শাকসবজি, কৃষিপণ্য ও মাছ স্বল্প খরচে ঢাকার বাজারে পরিবহনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

ট্রেনের সময়সূচি ও বিবরণ:

  • ১৩৫ নম্বর ট্রেন: ঢাকা থেকে বিকেল ৩:৩০ মিনিটে ছেড়ে গোপালগঞ্জ পৌঁছাবে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে।

  • ১৩৬ নম্বর ট্রেন: গোপালগঞ্জ থেকে সকাল ৭:১৫ মিনিটে ছেড়ে ঢাকা পৌঁছাবে রাত ১০:২৫ মিনিটে।

  • কোচ ও আসন: ৮টি কোচে মোট আসন সংখ্যা ৬৩০টি।

  • দৈর্ঘ্য ও বিরতি: ১৪৮ কিলোমিটারের এই রুটে কেরাণীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন—মোট ৭টি স্টেশনে ট্রেনটি যাত্রাবিরতি দেবে।

  • সাপ্তাহিক বন্ধ: প্রতি শনিবার ট্রেনটির যাত্রা বন্ধ থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন