ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬

৩১ শ্রাবণ ১৪৩৩

চট্টগ্রামে রেল সচিবের ফাহিমুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ

প্রকাশ: ১৪:৩০, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:৩০, ১৫ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রেল সচিবের ফাহিমুল ইসলামের  বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ

বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের চট্টগ্রাম আগমন উপলক্ষে রেলওয়ের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নিজ হাতে বৃক্ষরোপণ করে সবুজায়ন ও পরিবেশ সুরক্ষার বার্তা দেন সচিব মহোদয়।

এ সময় রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় সভাপতি মো. মমিনুল ইসলাম মামুনের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মনিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মিঠু, সহ-সাধারণ সম্পাদক মো. মোস্তাক আহমেদ, ক্রীড়া সম্পাদক মো. নাদিম উপস্থিত ছিলেন।

এছাড়া ওপেন লাইন শাখার সভাপতি মো. ইমরুল চৌধুরী, চিনকী আস্তানা শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান, ষোলোশহর শাখার সভাপতি মো. শাহীন আলম, সিজিডি শাখার সভাপতি মো. নুরুল আলম বাবুল, কারখানা শাখার সদস্য সচিব মো. সোহেল মাহমুদ বাদসাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে রেলওয়ের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে পরিবেশবান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন