ঢাকা, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

৩০ বৈশাখ ১৪৩৩, ২৬ জ্বিলকদ ১৪৪৭

প্রকৌশল বিভাগের গেজেটেড ছুটি ও কর্মঘন্টা বাস্তবায়নের দাবীতে ১৭ই মে কমলাপুর প্রতিবাদ সমাবেশ ।

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:০০, ১৩ মে ২০২৬ | আপডেট: ১৮:০০, ১৩ মে ২০২৬

প্রকৌশল বিভাগের  গেজেটেড ছুটি ও কর্মঘন্টা বাস্তবায়নের দাবীতে ১৭ই মে  কমলাপুর প্রতিবাদ সমাবেশ ।

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশনের ১২ দফা দাবির বাস্তবায়ন ও গেজেটেড ছুটি এবং কর্মঘন্টা নির্ধারণের দাবিতে আগামী ১৭ মে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। দীর্ঘদিনেও দাবিগুলোর কার্যকর সমাধান না হওয়ায় মাঠপর্যায়ের কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, বৈষম্য নিরসনের লক্ষ্যে গত ২৫ আগস্ট ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি ১২ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি রেলভবনে প্রদান করে। পরবর্তীতে রেলভবনের কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১২ দফার মধ্যে ৪টি দাবি বাতিল করা হয় এবং ৫টি দাবি সার্বজনীন কেন্দ্রীয় দাবির সঙ্গে সংযুক্ত করা হয়। এছাড়া একটি দাবির প্রেক্ষিতে ২৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দপ্তরাদেশ জারি করা হলেও গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি এখনও বাস্তবায়িত হয়নি।

সংগঠনের নেতারা অভিযোগ করেন, কর্মচারীরা ট্রেন উদ্ধারসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত থাকলেও তাদের বিল এখনো জমা দেওয়া হয়নি। বিশেষ করে ৫ ও ৬ নম্বর দাবিতে গেজেটেড ছুটি ও কর্মঘন্টা নির্ধারণের বিষয়ে কমিটি গঠন করা হলেও ২১ মাস অতিবাহিত হওয়ার পরও কার্যকর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি। কমিটির সুপারিশ মহাপরিচালকের কাছে জমা দেওয়া হলেও এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি সংগঠনের।

এ অবস্থায় দীর্ঘসূত্রিতা ও কালক্ষেপণের প্রতিবাদে আগামী ১৭ মে রবিবার সকাল ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশনের ভিআইপি চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগের পি.ওয়ে, কার্য, ব্রীজ, এম.এমসহ সকল পর্যায়ের কর্মচারীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন