শিরোনাম
রেলনিউজ ডেস্ক:
প্রকাশ: ০০:৫৪, ১৯ আগস্ট ২০২৬
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) পরিচালিত অভিযানে চিহ্নিত চোর, ছিনতাইকারী, মাদকসেবী ও অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ইয়াছিন @ বুলেট (২১), খোরশেদ আলম (২৩) ও মো. খোকন (৫০)।
পুলিশ জানায়, অভিযান শেষে গ্রেফতারকৃতদের মোবাইল কোর্টে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে ইয়াছিনকে পকেট মারার অপরাধে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে, মোবাইল চুরির অপরাধে খোরশেদ আলমকে ৮ মাস এবং মো. খোকনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন মোবাইল কোর্ট পরিচালনাকারী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট।