ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৭ কার্তিক ১৪৩৩

লাকসামে ট্রেন লাইনচ্যুত ঘটনায় রেলওয়ের প্রকৌশলী বরখাস্ত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৬:৪৯, ২২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৪৯, ২২ অক্টোবর ২০২৬

লাকসামে ট্রেন লাইনচ্যুত ঘটনায় রেলওয়ের প্রকৌশলী বরখাস্ত

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলওয়ের পথ বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (ফেনী) গোলাম সরোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফরহাম মাহমুদ।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে বিভাগীয় পরিবহন কর্মকর্তা ও তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ  বলেন, ‘তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এতে দুর্ঘটনার কারণ ও জড়িত অন্যদের বিষয়েও বিস্তারিত উঠে আসবে।’

এর আগে ট্রেনটির লোকোমাস্টার মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, রেললাইনে মেরামতের কাজ চললেও তাকে এ বিষয়ে জানানো হয়নি।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটে  দিকে নাওটি স্টেশনের কাছে লাঙ্গলকোট–লাকসাম সেকশনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন ও তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়; ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো।

দুর্ঘটনার পর উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনচ্যুত ইঞ্জিন ও বগি উদ্ধারের কাজ শুরু করে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন