শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৯:১৫, ২৭ নভেম্বর ২০২৬
বিশেষ প্রতিনিধি :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে রেললাইনের সংস্কার কাজে চরম অনিয়ম ও জোড়াতালির অভিযোগ উঠেছে। স্টেশনের ৪ এবং ৫ নম্বর সাইডিং লাইন সংস্কারে রেলওয়র সুনির্দিষ্ট নিয়ম বা ওয়ার্কিং
রুল ডায়াগ্রাম (WRD) অমান্য করার কারণে স্টেশনটিতে ট্রেন চলাচলে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রেলস্টেশনের ৪ এবং ৫ নম্বর সাইডিং লাইন দুটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ অকার্যকর অবস্থায় পড়ে ছিল।
লাইনগুলোতে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত বগিও ফেলে রাখা হয়েছিল। একই সাথে ৪ ও ৫ নম্বর লাইনের অনুকূলে থাকা পয়েন্টসমূহও দীর্ঘদিন ধরে অকার্যকর ছিল।
সম্প্রতি নতুনভাবে এই লাইনগুলোর সংস্কার কাজ শুরু হলেও সেখানে চরম অবহেলার চিত্র দেখা গেছে। রেলওয়ের সুনির্দিষ্ট ডায়াগ্রাম বা WRD (Working Rule Diagram)
অনুসরণ না করেই, মূল নকশা পরিবর্তন করে তড়িঘড়ি করে লাইন এবং সিগন্যাল ফিট দেওয়া হয়েছে।
ম্যানুয়ালি চালিয়ে সিগন্যাল ফিট দেওয়ার কারনে ইন্টারলকিং সিস্টেম রিমোট কন্ট্রোল করা যাবে না। রেল খুলে নিলেও টের পাওয়া যাবে না।নিয়মবহির্ভূত ও ত্রুটিপূর্ণভাবে এই কাজ সম্পন্ন করায় ৩নং, ৪নং এবং ৫নং লাইনে ট্রেন চলাচলের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। সচেতন মহল ও রেলযাত্রীদের আশঙ্কা, এখুনি এই অনিয়মের বিরুদ্ধে
কার্যকর ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে এই স্টেশন এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ এবং সঠিক নিয়মে নকশা
মেনে পুনরায় পয়েন্ট ও সিগনাল সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।পূর্বাঞ্চলের প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী তারেক তুষার রেলনিউজ কে নিশ্চিত করেছেন। শায়েস্তাগঞ্জ এর এই কাজটি তার ডিপার্টমেন্ট করছে না