ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

১৩ অগ্রাহায়ণ ১৪৩৩

আলো ছড়াচ্ছে তরুণ রাহাতের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ব্যতিক্রমী বই ঘর

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১২:০৬, ২৭ নভেম্বর ২০২৬

আলো ছড়াচ্ছে তরুণ রাহাতের গফরগাঁও রেলওয়ে স্টেশনে ব্যতিক্রমী বই ঘর

ট্রেন আসতে দেরি হচ্ছে। প্ল্যাটফর্মে অপেক্ষমাণ যাত্রীদের কেউ মোবাইল ফোনে ব্যস্ত, কেউবা সময় কাটাচ্ছেন এদিক-ওদিক ঘুরে। এর মধ্যেই কারও হাতে উঠে আসছে একটি বই। পছন্দের বইটি নিয়ে প্ল্যাটফর্মের এক কোণে বসেই শুরু করছেন পড়া। ট্রেনের অপেক্ষার এই সময়টুকুতে মোবাইলের পর্দায় ডুবে থাকার বদলে বইয়ের পাতায় ডুবে থাকার সুযোগ করে দিয়েছে ছোট্ট একটি পাঠাগার।

ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশনে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তরুণ শাহ ওয়াকিলুর রহমান (রাহাত)। স্টেশনের প্ল্যাটফর্মের এক কোণের দেয়ালে একটি কাঠের বাক্স স্থাপন করে গড়ে তুলেছেন মিনি লাইব্রেরি। নাম দিয়েছেন ‘বই ঘর’। এতে রয়েছে বিভিন্ন লেখকের ২৫ থেকে ৩০টি বই। ট্রেনের জন্য অপেক্ষার সময় যাত্রীরা সেখান থেকে পছন্দের বই নিয়ে পড়তে পারেন। পড়া শেষে আবার নির্দিষ্ট স্থানে রেখে দেন। চাইলে নিজের পড়া বইও রেখে যেতে পারেন অন্যদের জন্য।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন