ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬

১ আষাঢ় ১৪৩৩, ২৯ জ্বিলহজ্জ ১৪৪৭

আগুন-গুজবে লাইনে ঝাঁপ, অন্য ট্রেনের ধাক্কায় নিহত তিন মহিলা-সহ ৪

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ০৯:৪১, ১৫ জুন ২০২৬ | আপডেট: ০৯:৪১, ১৫ জুন ২০২৬

আগুন-গুজবে লাইনে ঝাঁপ, অন্য ট্রেনের ধাক্কায় নিহত তিন মহিলা-সহ ৪

ট্রেনে আ/গুন লেগেছে শুনে লাফিয়ে নেমেছিলেন রেললাইনে ৷ উল্টোদিক থেকে আসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চারজনের ৷ পরে জানা যায় অগ্নি/কাণ্ডের কোনও ঘটনাই ঘটেনি ৷ এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী ভারতের মধ্যপ্রদেশ ৷

রবিবার বিকেল ৪ টা বেজে ১৫  মিনিট ৷ ভারতের মধ্যপ্রদেশের মোরেনা হয়ে ছুটছে খাজুরাহো-উদয়পুর এক্সপ্রেস ৷ আচমকাই কেউ চেন টানল ৷ দাঁড়িয়ে পড়ল ট্রেন ৷ দ্রুত গুজব রুটে গেল ট্রেনে আ/গুন লেগে গিয়েছে ৷ ভালো করে কিছু বুঝে ওঠার আগেই হুড়োহুড়ি পড়ে গেল যাত্রীদের মধ্যে ৷ প্রাণে বাঁচতে রেললাইনে ছাপ দিলেন তিন মহিলা ৷ তাঁদের সঙ্গে ছিল এক কিশোরও ৷তবে মৃ/ত্যুুর হাত থেকে রক্ষা পেলেন না এই চারজনের কেউ ৷ নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই ভারতের পঞ্জাবের ফিরোজপুর থেকে আসা পাঠানকোট এক্সপ্রেস এসে দ্রুত গতিতে ধাক্কা মারল চারজনকে ৷ সঙ্গে সঙ্গেই নেমে এল মৃ/ত্যু ৷ জানা গিয়েছে, মৃ/ত দুই মহিলা এবং কিশোর ভারতের আগ্রার বাসিন্দা ৷ অন্য মহিলার বাড়ি ভারতের রাজস্থানের বিকানেরে ৷

ভারতের উত্তর-মধ্য রেলের ঝাঁসি ডিভিশনের জনসংযোগ আধিরকারিক মনোজ সিং চার যাত্রীর মৃত্যুর কথা স্বীকার করেছেন ৷ তিনি বলেন, "খাজুরাহো ইন্টারসিটি এক্সপ্রেসের জেনারেল কোচ থেকে ওই চারজন রেলালইনে ঝাঁপিয়ে পড়েছিলেন ৷ ইঞ্জিন থেকে দুনম্বর কামরায় তাঁরা ছিলেন বলে আমরা জানতে পেরেছি ৷ সেখানে আচমকাই কেউ বা কারা আ/গুন লাগার গুজব রটিয়ে দেন ৷ এই চারজন আশঙ্কা করেন দ্রুত তাঁদের কামরাতেও আ/গুন লেগে যাবে ৷ কী করবেন বুঝতে না পেরে এই চারজন ঝাঁপ দেন রেললাইনে ৷ তারপরই এমন ভয়াবহ ঘটনা ঘটে ৷ কিন্তু আদতে আ/গুন লাগার মতো কোনও ঘটনাই আজ ঘটেনি ৷ "

চারজনের মৃ/ত্যুতে বাকি যাত্রীরা আ/তঙ্কিত হয়ে পড়েন ৷ দুর্ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্তারা ৷ পৌঁছয় আরপিএফ থেকে শুরু করে জিআরপিও ৷ তবে ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন জনসংযোগ আধিকারিক ৷ মোরেনার কালেক্টার লোকেশ কুমার বলেন, "জেলা সদর থেকে প্রায় ১৫  কিলোমিটার দূরে এই ঘটনাটি ঘটেছে ৷ " কেন চেন টানা হয়েছিল সেটা খতিয়ে দেখছে রেল ৷ এই ঘটনা কে ঘটিয়েছেন সেটাও জানার চেষ্টা চলছে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন