ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬

২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৬ জ্বিলহজ্জ ১৪৪৭

বর্ষবরণের রাতে মেট্রোরেলের লাইনে পড়েছিল ১৩ টি ফানুস

প্রকাশ: ১২:৩৭, ১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১২:৩৭, ১ জানুয়ারি ২০২৬

বর্ষবরণের রাতে মেট্রোরেলের লাইনে পড়েছিল ১৩ টি ফানুস

স্টাফ রিপোর্টার :

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধ কানে তোলেনি ঢাকাবাসী; বর্ষবরণের রাতে ঢাকার মেট্রোরেলের লাইনে এসে পড়েছে ১৩ টি ফানুস, যা দুর্ঘটনার কারণ হতে পারতো।বুধবার রাতে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার মেট্রোরেল চলাচল শুরুর আগেই এসব ফানুস লাইন থেকে সরিয়ে নেওয়া হয়। তাই সকাল থেকে চলাচলে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল।কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ আজ বৃহস্পতিবার সকালে রেলনিউজকে বলেন, 'ফানুস এসে যে পড়তে পারে, সেজন্য আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। আমাদের চারটি টিম এমআরটি লাইন এলাকায় গতকাল রাত থেকে কাজ করেছে। লাইনে ১৩ ফানুস পাওয়া গেছে। এগুলো তারা সরিয়ে দিয়েছে।ফলে সকাল থেকে ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছিল ডিএমটিসিএল।

আরও পড়ুন