শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৫:১৫, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১৫, ৫ নভেম্বর ২০২৬
পাবনা-ঢাকা-পাবনা রুটে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পাবনা-ঢাকা-পাবনা রুটে প্রস্তাবিত নতুন আন্তঃনগর ট্রেন দুটি চালুর বিষয়ে প্রস্তুতিমূলক আলোচনা করা হয়। ট্রেন দুটির নাম নির্ধারণ করা হয়েছে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন ট্রেন দুটি চালু হলে পাবনা ও ঢাকার মধ্যে রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।