শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১২:৫১, ৫ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫১, ৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের উন্নয়ন ও আধুনিকায়নে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক (ক্যারেজ) ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ এবং ‘বাংলাদেশ রেলওয়ের জন্য নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তন’ শীর্ষক দুটি প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্প দুটির যথাযথ বাস্তবায়ন দেশের রেলওয়ের পরিচালন ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর সেকশনে ইলেকট্রিক ট্র্যাকশন চালুর উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের রেল যোগাযোগে আধুনিক প্রযুক্তির সংযোজন ঘটবে।