ঢাকা, শনিবার, ০১ আগস্ট ২০২৬

১৬ শ্রাবণ ১৪৩৩

সিলেট সফরে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম

প্রকাশ: ০০:০৯, ১ আগস্ট ২০২৬

সিলেট সফরে যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম

রেলপথ মন্ত্রণালয়ের সচিব *মো. ফাহিমুল ইসলাম* আগামীকাল ১ আগস্ট ২০২৬ (শনিবার) সরকারি সফরে সিলেট জেলা পরিদর্শনে যাবেন। সফরের অংশ হিসেবে তিনি সিলেট থেকে জাফলং পর্যন্ত সম্ভাব্য রেললাইন সম্প্রসারণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাই কার্যক্রমে অংশ নেবেন।

 

সফরসূচি অনুযায়ী, সচিব মহোদয় শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনে উপস্থিত হবেন। পরে তিনি পারাবত এক্সপ্রেস (৭০৯) ট্রেনে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।

 

সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে তিনি সিলেট সার্কিট হাউজে যাবেন। এরপর সড়কপথে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে সিলেট থেকে জাফলং পর্যটন এলাকা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের প্রাথমিক সম্ভাব্যতা সরেজমিনে পরিদর্শন ও যাচাই করবেন।

 

এটি রেলপথ মন্ত্রণালয়ের একটি সরকারি সফর । সফরে সচিব মহোদয়ের সঙ্গে থাকবেন তাঁর একান্ত সচিব (উপসচিব) মো. শামীমুর রহমান এবং রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার (তথ্য ও জনসংযোগ কর্মকর্তা) *রেজাউল করিম সিদ্দিকী*।

 

রেল যোগাযোগ সম্প্রসারণ এবং দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল জাফলংকে রেল নেটওয়ার্কের আওতায় আনার সম্ভাবনা যাচাইয়ে এ সফর গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন